বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও তিনজনের শরীরে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে এবং আক্রান্ত ৫৪ জন।
বুধবার (০১ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে মঙ্গলবার আইইডিসিআর জানায়, দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এরমধ্যে পাঁচজন মারা গেছেন, ২৫ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।
অন্যদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।
BD Latest Update Latest Bangladeshi Update News 24 HR
